ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

যমুনার জলে প্রতিমা বিসর্জন,বিষাদের সুরে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব

যমুনা নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিজয়া দশমী উপলক্ষে সিরাজগঞ্জে মুজিব সড়ক এলাকায় আয়োজিত অনুষ্ঠানের পর যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য,আনন্দ ও বিদায়ের আবেগে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

 এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,সিনিয়র সহ সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট কল্যাণ সাহা, সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

উল্লেখ্য: বিসর্জনকে ঘিরে যমুনা নদীর তীরে ভক্তদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনের মুহূর্তে আনন্দের পাশাপাশি অনেকের চোখে-মুখে ফুটে ওঠে বিদায়ের বিষাদ।দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলো।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যমুনার জলে প্রতিমা বিসর্জন,বিষাদের সুরে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যমুনা নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিজয়া দশমী উপলক্ষে সিরাজগঞ্জে মুজিব সড়ক এলাকায় আয়োজিত অনুষ্ঠানের পর যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য,আনন্দ ও বিদায়ের আবেগে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

 এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,সিনিয়র সহ সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট কল্যাণ সাহা, সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

উল্লেখ্য: বিসর্জনকে ঘিরে যমুনা নদীর তীরে ভক্তদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনের মুহূর্তে আনন্দের পাশাপাশি অনেকের চোখে-মুখে ফুটে ওঠে বিদায়ের বিষাদ।দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলো।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত