ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

খোলা বার্তার সংবাদে সাড়া, অসহায় ওয়াজেদ আলীর দোকানে পণ্যসামগ্রী দিল সুখ পাখি মানবিক সংগঠন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত ওয়াজেদ আলী শেখের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। খোলা বার্তায় তাঁর পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের পর সংগঠনটির মাধ্যমে জাকাত তহবিলের অর্থে দোকানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে।

সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী নগদ অর্থ পৌঁছে দেন। তিনি জানান, আমেরিকাপ্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই মূলত এই সহায়তা দিয়েছেন। তাঁর দেওয়া অর্থ দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের মসলা, ডিম ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছোট দোকানে এসব পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় পণ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির। উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, স্বেচ্ছাসেবী ও পল্লিচিকিৎসক রোকন তালুকদার, স্বেচ্ছাসেবী আবির আহমেদ সবুজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সী ওয়াজেদ আলী নিজেই কিডনি রোগে আক্রান্ত। তাঁর ৩৭ বছর বয়সী অবিবাহিত মেয়ে রাশিদা খাতুন শারীরিক প্রতিবন্ধী। স্ত্রী মর্জিনা বেগম (৬০) হরমোনজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পরিবারের একমাত্র ছেলে ঢাকায় কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি, এমনকি পরিবারের খোঁজখবরও নেন না।

মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি নিয়ে স্থানীয় বাজারের এক কোণে ছোট্ট একটি দোকান চালান ওয়াজেদ আলী। সেখানে বাবার সঙ্গে বসে প্রতিবন্ধী মেয়েও দোকান পরিচালনায় সহযোগিতা করেন। চিকিৎসার ব্যয় ও সংসারের খরচ চালাতে হিমশিম খাওয়া পরিবারটির জন্য এই উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

খোলা বার্তার সংবাদে সাড়া, অসহায় ওয়াজেদ আলীর দোকানে পণ্যসামগ্রী দিল সুখ পাখি মানবিক সংগঠন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত ওয়াজেদ আলী শেখের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। খোলা বার্তায় তাঁর পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের পর সংগঠনটির মাধ্যমে জাকাত তহবিলের অর্থে দোকানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে।

সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী নগদ অর্থ পৌঁছে দেন। তিনি জানান, আমেরিকাপ্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই মূলত এই সহায়তা দিয়েছেন। তাঁর দেওয়া অর্থ দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের মসলা, ডিম ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছোট দোকানে এসব পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় পণ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির। উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, স্বেচ্ছাসেবী ও পল্লিচিকিৎসক রোকন তালুকদার, স্বেচ্ছাসেবী আবির আহমেদ সবুজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সী ওয়াজেদ আলী নিজেই কিডনি রোগে আক্রান্ত। তাঁর ৩৭ বছর বয়সী অবিবাহিত মেয়ে রাশিদা খাতুন শারীরিক প্রতিবন্ধী। স্ত্রী মর্জিনা বেগম (৬০) হরমোনজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পরিবারের একমাত্র ছেলে ঢাকায় কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি, এমনকি পরিবারের খোঁজখবরও নেন না।

মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি নিয়ে স্থানীয় বাজারের এক কোণে ছোট্ট একটি দোকান চালান ওয়াজেদ আলী। সেখানে বাবার সঙ্গে বসে প্রতিবন্ধী মেয়েও দোকান পরিচালনায় সহযোগিতা করেন। চিকিৎসার ব্যয় ও সংসারের খরচ চালাতে হিমশিম খাওয়া পরিবারটির জন্য এই উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত