ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শিশু শিক্ষা একাডেমি ও হাই-টেক ইসলামিক একাডেমি, পাখিয়ালা কেন্দ্রে এ পরীক্ষার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্র হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার উদ্বোধন করেন ঢাকা-দক্ষিণ মহিলা কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ খান।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র দাস, এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা সমন্বয়ক তপন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ও শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহেল আহমদ, কেন্দ্র সচিব ও এসোসিয়েশনের সহ-সভাপতি এবং শিশু শিক্ষা একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হক, হল সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ইক্নরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী হল সুপার ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ব্রাইট কেয়ার একাডেমির প্রধান জাহাঙ্গীর হোসেন সানেল, এসোসিয়েশনের উপদেষ্টা ও ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন।

এছাড়াও এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক ও এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শিশু শিক্ষা একাডেমি ও হাই-টেক ইসলামিক একাডেমি, পাখিয়ালা কেন্দ্রে এ পরীক্ষার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্র হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার উদ্বোধন করেন ঢাকা-দক্ষিণ মহিলা কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ খান।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র দাস, এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা সমন্বয়ক তপন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ও শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহেল আহমদ, কেন্দ্র সচিব ও এসোসিয়েশনের সহ-সভাপতি এবং শিশু শিক্ষা একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হক, হল সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ইক্নরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী হল সুপার ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ব্রাইট কেয়ার একাডেমির প্রধান জাহাঙ্গীর হোসেন সানেল, এসোসিয়েশনের উপদেষ্টা ও ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন।

এছাড়াও এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক ও এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত