ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

‎‎​সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমির পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎​শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার সংলগ্ন বহুলী রোডে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো: সেলিম রেজার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এম আঃ সালাম।

‎​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ আকন্দ,একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম মাহাতাব উদ্দিন এবং ভাটপিয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।

‎​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (অব.) আলহাজ্ব গাজী আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রাবেয়া বসরী (রহ.) মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা মুফতি আবিদ হাসান ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ‎​অনুষ্ঠানে মোট ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

‎‎​সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমির পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎​শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার সংলগ্ন বহুলী রোডে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো: সেলিম রেজার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এম আঃ সালাম।

‎​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ আকন্দ,একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম মাহাতাব উদ্দিন এবং ভাটপিয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।

‎​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (অব.) আলহাজ্ব গাজী আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রাবেয়া বসরী (রহ.) মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা মুফতি আবিদ হাসান ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ‎​অনুষ্ঠানে মোট ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত