ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

গুরুদাসপুরে ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই যোদ্ধাও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে নাজিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে  নাজিরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিন করে সিএনজি স্ট্যান্ডে এসে সমবেত হয়।

বিক্ষোভ মিছিল শেষে  পথ সভায় বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম,বলেন ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অভিযোগ করেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে এবং ভিন্নমত দমনে হত্যার পথ বেছে নেওয়া হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ বলেন,এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।  শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম মাস্টার,নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর হামিদুর রহমান সবুজ,নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেন,ও বিয়াঘাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেকেন্দার আলী প্রমুখসহ  জামায়াতে ইসলামীর অঙ্গ  সংগঠনের নেতা-কর্মীরা ।এসময় বক্ততারা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুরুদাসপুরে ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

জুলাই যোদ্ধাও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে নাজিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে  নাজিরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিন করে সিএনজি স্ট্যান্ডে এসে সমবেত হয়।

বিক্ষোভ মিছিল শেষে  পথ সভায় বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম,বলেন ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অভিযোগ করেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে এবং ভিন্নমত দমনে হত্যার পথ বেছে নেওয়া হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ বলেন,এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।  শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম মাস্টার,নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর হামিদুর রহমান সবুজ,নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেন,ও বিয়াঘাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেকেন্দার আলী প্রমুখসহ  জামায়াতে ইসলামীর অঙ্গ  সংগঠনের নেতা-কর্মীরা ।এসময় বক্ততারা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত