আসন্ন নির্বাচনের প্রাক্কালে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ ও কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। এ ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সমাজের উদ্যোগে সরাসরি প্রশ্ন–উত্তরের মাধ্যমে প্রার্থী আব্দুল হাকিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ।
সভায় আব্দুল হাকিম গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বিষয়ক তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, নতুন আঞ্চলিক রুট তৈরি ও কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তার প্রথম অগ্রাধিকার হবে।
নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাঈম ইসলাম জানতে চাইলে, জামায়াত ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, আব্দুল হাকিম জানান, স্থানীয় শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। এছাড়া যুব উদ্যোগ তহবিল এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কুটির শিল্প চালুর প্রতিশ্রুতি দেন।
আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষাবিষয়ক কর্মকর্তা সুমাইয়া আক্তার শিক্ষার মান উন্নয়ন বিষয়ে প্রশ্ন করলে হাকিম জানান, নতুন প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সামাজিক নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে কমিউনিটি পুলিশিং জোরদার করার এবং মাদক ও অপরাধ দমনে যুবসমাজকে সম্পৃক্ত করে সচেতনতা কর্মসূচি পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় অংশ নেওয়া তরুণরা বলেন, সরাসরি প্রশ্নের উত্তর এবং উন্নয়নভিত্তিক আলোচনা তাদের আগ্রহ বাড়িয়েছে। নির্বাচিত হলে প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে কি না তা এখন তাদের নজরদারিতে থাকবে।
সভা শেষে আব্দুল হাকিম বলেন, “গুরুদাসপুর–বড়াইগ্রামকে একটি শিক্ষাবান্ধব, আধুনিক ও কর্মমুখী অঞ্চলে পরিণত করাই আমার লক্ষ্য।” আগামী নির্বাচনে জয়ী হলে তিনি এলাকার তরুণদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করবেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন