ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

গুরুদাসপুরে লিচুর মোকাম উদ্বোধন

গুরুদাসপুরে লিচুর মোকাম উদ্বোধন
গুরুদাসপুরে লিচুর মোকাম উদ্বোধন

বছর ঘুরে আবারও সরব হয়ে উঠেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর ও মামুদপুর লিচুর মোকাম। এই লিচুকে ঘিরে গত বুধবার পাইকারী মোকামে বেচাবিক্রি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় ওই লিচুর মোকাম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, আড়তদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন। এবছর ১৪টি আড়ত বসেছে। সরকারি ঘোষণা অনুসারে ৯ মে থেকে লিচু আহরণের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় মোজাফরপুরী জাতের আগাম লিচুর চাষ হয় পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুও হয়। উপজেলা জুড়ে ৫৭০টি লিচুর বাগান রয়েছে। মোজাফফরপুরী জাতের ৪১০ হেক্টর জমিতে ( হেক্টর প্রতি ৯ মেট্রিক টন) হিসেবে ৩ হাজার ৬৯০ মেট্রিক টন। অন্যদিকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা কৃষি কর্মকর্তা।

আড়তদার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, পুরোপুরিভাবে লিচু সংগ্রহ এখনো শুরু হয়নি। মানসম্পন্ন লিচু পেতে এখনো ৭ থেকে ১০দিন অপেক্ষা করতে হবে, তবুও আমদানী হচ্ছে বেশ। দেশের আভ্যঅন্তরীণ জেলা থেকে মহাজন ও ফড়িয়ারা এসে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছেন এসব লিচু। আকার আকৃতি ও মানভেদে প্রতি হাজার লিচু ১হাজার ৬০০ টাকা থেকে ২হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুরুদাসপুরে লিচুর মোকাম উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত