ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চুনারুঘাটে গভীর রাতে যুবকের লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গভীর রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত প্রায় ১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামসংলগ্ন এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ ফেলে রেখে যায় বলে দাবি পরিবারের।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে গভীর রাতে যুবকের লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গভীর রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত প্রায় ১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামসংলগ্ন এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ ফেলে রেখে যায় বলে দাবি পরিবারের।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত