ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চৌহালীতে চাঁদাবাজির সময় ১০ জন আটক



চৌহালীতে চাঁদাবাজির সময় ১০ জন আটক

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে চৌহালী নৌ পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর এলাকার যমুনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন চৌহালীর পূর্ব মুরাদপুর গ্রামের আল-আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), মানিক সিকদার (৫৪), শহিদুল ইসলাম (৪৫), আব্দুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহিদুল ইসলাম (৪৫) ও রেহাই কাউলিয়া গ্রামের ফরিদ হোসেন (৪৬)।


চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


নৌ পুলিশ জানায়, এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ২ হাজার টাকাসহ ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে প্রতিদিন শতাধিক বাল্কহেড বিভিন্ন স্থানে বালু পরিবহন করে। দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করছিল একটি চক্র। গোপন খবর পেয়ে নৌ পুলিশ স্পিডবোটে দ্রুত সেখানে পৌঁছে তাঁদের হাতেনাতে আটক করে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


চৌহালীতে চাঁদাবাজির সময় ১০ জন আটক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে চৌহালী নৌ পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর এলাকার যমুনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন চৌহালীর পূর্ব মুরাদপুর গ্রামের আল-আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), মানিক সিকদার (৫৪), শহিদুল ইসলাম (৪৫), আব্দুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহিদুল ইসলাম (৪৫) ও রেহাই কাউলিয়া গ্রামের ফরিদ হোসেন (৪৬)।


চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


নৌ পুলিশ জানায়, এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ২ হাজার টাকাসহ ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে প্রতিদিন শতাধিক বাল্কহেড বিভিন্ন স্থানে বালু পরিবহন করে। দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করছিল একটি চক্র। গোপন খবর পেয়ে নৌ পুলিশ স্পিডবোটে দ্রুত সেখানে পৌঁছে তাঁদের হাতেনাতে আটক করে।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত