ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দত্তকান্দি কে-এম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ক্বারী মইনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন মুক্তিকামী মানুষের ঐক্য ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হওয়া জাতীয় বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম তার বক্তব্যে বলেন,“চৌহালী, বেলকুচি ও এনায়েতপুরের জনগণ যদি আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি নির্বাচিত করেন, তবে চৌহালীর নদী শাসন ও বেলকুচির তাত শিল্পের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন,“আমি চৌহালীর বিগত দিনের জনপ্রতিনিধিদের চ্যালেঞ্জ করছি— জনগণকে আমি আগামী দিনে এমন উন্নয়ন দেখাবো, যা গত ১৫ বছরেও হয়নি। পাশাপাশি উমারপুর ইউনিয়নে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা স্থাপন করে এলাকার জনগণকে আধুনিক সুযোগ-সুবিধা এনে দেব। জনগণই আমার শক্তি।”
জনসভায় চৌহালী উপজেলা ছাড়াও পাশ্ববর্তী বেলকুচি উপজেলা থেকে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন