মঙ্গলবার রাতে উপজেলার আইরমারী ব্রিজের পশ্চিমপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহরাব বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আলমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইরমারী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যানে তল্লাশি চালিয়ে আটটি প্লাস্টিকের বস্তাভর্তি বিভিন্ন ধরনের প্রসাধনী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৮ কার্টুন পন্ডস ফেসওয়াশ ও ৪৯ কার্টুন পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ। এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। জামালপুরকে নিরাপদ ও চোরাকারবারিমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন