ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

​বুধবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

​অনুষ্ঠানে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ উপস্থিত ছিলেন।

​এছাড়াও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সহ-সভাপতি মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি ও সাধারণ সম্পাদক মোছাঃ বিউটি আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

​বুধবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

​অনুষ্ঠানে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ উপস্থিত ছিলেন।

​এছাড়াও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সহ-সভাপতি মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি ও সাধারণ সম্পাদক মোছাঃ বিউটি আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত