ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবগঞ্জে স্বাগত মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল,  ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিবগঞ্জ পৌর শহর। পরে শিবগঞ্জ মীর মুগ্ধ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আশা করা যায়, তারেক রহমান দেশে ফিরে এলে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অবিলম্বে তার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবগঞ্জে স্বাগত মিছিল

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল,  ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিবগঞ্জ পৌর শহর। পরে শিবগঞ্জ মীর মুগ্ধ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আশা করা যায়, তারেক রহমান দেশে ফিরে এলে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অবিলম্বে তার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত