ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

তারেক রহমানের ‘আগামীর বাংলাদেশ’ পরিকল্পনা তুলে ধরতে বাউফলে বিএনপির জনসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘আগামীর বাংলাদেশ’ পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পটুয়াখালী-০২ (বাউফল) আসনে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে শনিবার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। জনসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।

জনসংযোগকালে রাইয়ান আকাশ তালুকদার বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ’ গড়ার এই পরিকল্পনায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাই।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের রাষ্ট্র পরিচালনার ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জনসংযোগকালে নেতাকর্মীরা জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তারেক রহমানের ‘আগামীর বাংলাদেশ’ পরিকল্পনা তুলে ধরতে বাউফলে বিএনপির জনসংযোগ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘আগামীর বাংলাদেশ’ পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পটুয়াখালী-০২ (বাউফল) আসনে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে শনিবার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। জনসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।

জনসংযোগকালে রাইয়ান আকাশ তালুকদার বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ’ গড়ার এই পরিকল্পনায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাই।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের রাষ্ট্র পরিচালনার ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জনসংযোগকালে নেতাকর্মীরা জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত