ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে সৌরশক্তি ও ব্যাটারি প্রযুক্তি নিয়ে আলোচনা

 দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও ইমা ফারইস্ট লিমিটেড(সোলার ডিভিশন) এর সার্বিক সহযোগিতায় নবায়নযোগ্য সৌরশক্তি এবং ব্যাটারী প্রযুক্তির উপযুক্ত ব্যবহারই একমাত্র টেকসই সমাধান শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

(৬ সেপ্টেম্বর) রবিবার বিকাল তিনটায় চতুর্থ তলা চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত নবায়নযোগ্য সৌরশক্তি এবং ব্যাটারী প্রযুক্তির উপযুক্ত ব্যবহারই একমাত্র টেকসই সমাধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবাহ ডিজাইনারস লিমিটেড (ঢাকা) এর চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম রানা।

দিনাজপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি মোঃ শামীম কবির, সাবেক সভাপতি ও পরিচালক রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম,সুজাউর রব চৌধুরী, পরিচালক মোঃ মোকাররম হোসেন ও রাহবার কবির পিয়াল, তুরস্ক থেকে আগত মিস্টার সেম দামিরদেস জেমী।

সৌরশক্তি এবং ব্যাটারী প্রযুক্তির উপযুক্ত ব্যবহার বিষয় নিয়ে আলোচনা করেন ইমা ফারইস্ট লিমিটেড (ঢাকা) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন দিনাজপুর চেম্বারের পরিচালক ও ইমা ফারইস্ট লিমিটেড দিনাজপুরের জেলা পার্টনার মোঃ শামীম কবীর অপু। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বর্তমান বিশ্বে জ্বালানি সংকট, পরিবেশ দূষণ, ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে সৌরশক্তি ও আধুনিক ব্যাটারি প্রযুক্তির সমন্বিত ও উপযুক্ত ব্যবহার একটি নিরাপদ, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মতামত ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল দিনাজপুর জেলার উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও দিনাজপুর চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে সৌরশক্তি ও ব্যাটারি প্রযুক্তি নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত