ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে একই দিনে বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, পূর্বের শিশু ধর্ষণ মামলার ১ আসামি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ধুনট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে একই দিনে বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, পূর্বের শিশু ধর্ষণ মামলার ১ আসামি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ধুনট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত