ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে ৬ ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা, ৭৬ বস্তা সার জব্দ

বগুড়ার ধুনটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ছয়জনকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মো. রফিকুল ইসলাম (৬৫)কে ২০ হাজার টাকা এবং একই আইনের ৫২ ধারায় মো. কাজল শেখ (৪৫) ও মো. খোকন (৩০)কে যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় মো. আনোয়ার (৩৫)কে ৩০ হাজার টাকা, মোছা. শিউলি খাতুন (৩০)কে ৪০ হাজার টাকা এবং মো. মহসিন (৫০)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে সার মজুত, বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ৬ ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা, ৭৬ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ছয়জনকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মো. রফিকুল ইসলাম (৬৫)কে ২০ হাজার টাকা এবং একই আইনের ৫২ ধারায় মো. কাজল শেখ (৪৫) ও মো. খোকন (৩০)কে যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় মো. আনোয়ার (৩৫)কে ৩০ হাজার টাকা, মোছা. শিউলি খাতুন (৩০)কে ৪০ হাজার টাকা এবং মো. মহসিন (৫০)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে সার মজুত, বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত