সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিসহ ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রায়গঞ্জ থানার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা নিয়মিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হেদায়েতুল্লাহ ওরফে হেতু (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি কালিঞ্জা গ্রামের মৃত ফরহাদ তালুকদারের ছেলে।
এ ছাড়া রায়গঞ্জ থানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে শ্রী শাওন চন্দ্র তেলি (২৫), মো. শাহ জামাল, মো. আফাল এবং মো. রফিকুল সেখ (৪৩)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন চন্দ্র তেলি উপজেলার ক্ষীরতলা দোহার গ্রামের কৃষ্ণ চন্দ্র তেলির ছেলে। শাহ জামাল ধানগড়া গ্রামের মৃত আবু সাইদ সেখের ছেলে, মো. আফাল ক্ষুদ্র বাঁশুরিয়া গ্রামের ফজলের ছেলে এবং রফিকুল সেখ পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন