ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসির লিফলেট বিতরণ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) ধুনট থানাধীন টিএনটি মোড় এলাকায় ডিএনসি বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে মাদক সেবনের ভয়াবহ পরিণতি, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে সৃষ্ট ক্ষতি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, মাদক একটি ব্যক্তি নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পাশাপাশি চলবে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসির লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) ধুনট থানাধীন টিএনটি মোড় এলাকায় ডিএনসি বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে মাদক সেবনের ভয়াবহ পরিণতি, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে সৃষ্ট ক্ষতি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, মাদক একটি ব্যক্তি নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পাশাপাশি চলবে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত