ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

দুমকিতে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, সংরক্ষণ, বিপণন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রু.দা.) একেএম সফিকুল ইসলাম, দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

সভায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম তুলে ধরা হয় এবং নিষেধাজ্ঞা কার্যকরে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুমকিতে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, সংরক্ষণ, বিপণন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রু.দা.) একেএম সফিকুল ইসলাম, দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

সভায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম তুলে ধরা হয় এবং নিষেধাজ্ঞা কার্যকরে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত