ইসলামী মূল্যবোধভিত্তিক সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ, প্রতিভার পরিচর্যা ও অপসংস্কৃতির প্রতিরোধের প্রত্যয় নিয়ে বগুড়ার ধুনটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘আজাদ শিল্পীগোষ্ঠী’। সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মরণে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজাদ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক মুফতী আশেকে এলাহী শিবলী ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আজাদ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান, উপদেষ্টা আশাদুল ইসলাম, ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সেক্রেটারি সাংবাদিক রবিউল হাসান, শেরপুর উপজেলা মসজিদের ইমাম মুফতী গোলাম রব্বানী ও উপদেষ্টা জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম খোকন বলেন, ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ বলেন, কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশ এবং নৈতিক গুণাবলি গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরার পর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠনটির কার্যালয় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মসলিম খান কমপ্লেক্স, সোনামুখী রোডে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন