সৌদি আরবের পবিত্র হারামাইন শরিফাইন—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে ঘিরে হুতি সম্প্রদায়ের কথিত আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ শহরের কালিয়া কান্দাপাড়া আহলে হাদীস জামে মসজিদসংলগ্ন সড়কে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা শাখার সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল খাবীর মাদানী।
মানববন্ধনে শাইখ আব্দুল খাবীর মাদানী বলেন, পবিত্র হারামাইন শরিফাইন বিশ্ব মুসলিমের আবেগ ও ঐক্যের প্রতীক। মক্কা ও মদিনার পবিত্র ভূখণ্ডে যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি হুতি সম্প্রদায়ের কথিত আগ্রাসনের নিন্দা জানিয়ে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিশ্ব মুসলিমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে জেলা জমঈয়তে আহলে হাদীসের সদস্য মো. শাহজাহান কবির (মুক্ত তালুকদার), বড়বাড়ী আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আলী, মসজিদের সভাপতি আনোয়ারুল কবির, মুয়াজ্জিন মো. স্বপন আলী, আব্দুল হামিদ, ফরিদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
কর্মসূচি থেকে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন