ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত