ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজের ছাদ ঢালাই শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

এর আগে সকাল ৯টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুল মালেক ট্রাস্টের চেয়ারম্যান ও ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্থায়ী অবকাঠামো তৈরি হচ্ছে। স্থানীয় মানুষের কল্যাণে এ প্রতিষ্ঠান ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ দবিরুর রহমান বলেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখে সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহেল বাকী, ট্রাস্টের কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম, সহসেক্রেটারি মাহমুদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ আহমেদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষা, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্থায়ী অবকাঠামোর প্রয়োজন রয়েছে। শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্স ভবিষ্যতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবে।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত