ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় অটোরিকশা ও অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান ও ফয়সাল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা অটোরিকশা ও অটোভ্যান মালিকদের বিভিন্ন সমস্যা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবহন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক অটোরিকশা-অটোভ্যান মালিক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় অটোরিকশা ও অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান ও ফয়সাল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা অটোরিকশা ও অটোভ্যান মালিকদের বিভিন্ন সমস্যা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবহন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক অটোরিকশা-অটোভ্যান মালিক উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত