শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনি।
উদ্বোধনের পর বিডি ক্লিনের সদস্যরা হাসপাতালের মূল ফটক থেকে পশ্চিম পাশের দেয়ালের শেষ প্রান্ত পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সেখানে কেউ যাতে পুনরায় ময়লা ফেলতে না পারে, সে জন্য পরিষ্কার করা জায়গাটি নিরাপত্তা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিষ্কার করা জায়গাটিতে পরবর্তী সময়ে ফুলের বাগান গড়ে তোলা হবে। এতে হাসপাতাল চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।
বিডি ক্লিন ধুনট উপজেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ তাফসীর রহমান ও উপ-সমন্বয়ক মোহাম্মদ রাসেল মাহমুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংগঠনের সদস্য মো. নোমান, আল আমিন, রাশেদ, সোহান, ফজলুল, সামিউল, সাব্বির, হাসান, ফিরোজ ও সিয়াম।
এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন ধুনট পৌরসভার কার্যসহকারী মো. মাহমুদুল ইসলাম টুকু। স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে শাকিল দাদা ভাই, সম্রাট মন্ডল ও আরমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে বিডি ক্লিনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ফুলের বাগানটি নিয়মিত পরিচর্যা করা হলে হাসপাতাল চত্বরের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন