সড়কের দুই পাশে সবুজের সমারোহ গড়ে তোলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে নিঝুড়ী স্পোর্টিং ক্লাব। শুক্রবার (৬ নভেম্বর) নিঝুড়ী থেকে চান্দাইকোনা সড়কের দুই পাশে প্রায় ৪’শতাধিক তালবীজ রোপণ করেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের সভাপতি মো. লিখন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের অন্যান্য সদস্যরাও অংশ নেন।
ক্লাবের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের সংখ্যা বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা বীজের পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় তরুণদের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন