সিরাজগঞ্জের রায়গঞ্জে সেচের বিনিময়ে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার প্রচলন বন্ধে সেচ পাম্পের মালিক ও অপারেটরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে ‘সেচের বিনিময়ে ধান নয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএডিসির কর্মকর্তা আনন্দ বর্মন। এতে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎচালিত সেচ পাম্পের মালিক, ব্যবস্থাপক ও অপারেটররা অংশ নেন।
সভায় ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতির বাস্তবায়ন, সেচ ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সেচের নামে কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের প্রচলন বন্ধ, সেচ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি সেচ ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও তা সমাধানে সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন