ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি এ্যাড. ওমর ফারুক সুমন গ্রেপ্তার

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ্যাড. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ মোট ৬ জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি এ্যাড. ওমর ফারুক সুমন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ্যাড. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ মোট ৬ জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত