ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জানার যেমন কোনো শেষ নেই, তেমনি শেখারও কোনো বয়স নেই। শিক্ষকরা নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন। প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন।”

তিনি আরও বলেন, গবেষণার ক্ষেত্রে পূর্বের তথ্যের ওপর নির্ভর না করে নতুন তথ্য সংযুক্ত করতে হবে। অন্যের তথ্য নিজের নামে উপস্থাপন করা যাবে না। শিক্ষকদের মৌলিক গবেষণায় গুরুত্ব দিতে হবে।

উপাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও ঘন ঘন করার উদ্যোগ নেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জানার যেমন কোনো শেষ নেই, তেমনি শেখারও কোনো বয়স নেই। শিক্ষকরা নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন। প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন।”

তিনি আরও বলেন, গবেষণার ক্ষেত্রে পূর্বের তথ্যের ওপর নির্ভর না করে নতুন তথ্য সংযুক্ত করতে হবে। অন্যের তথ্য নিজের নামে উপস্থাপন করা যাবে না। শিক্ষকদের মৌলিক গবেষণায় গুরুত্ব দিতে হবে।

উপাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও ঘন ঘন করার উদ্যোগ নেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত