উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের গোপন তৎপরতা ফের সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে বড় ধরনের সভা-সমাবেশে না থাকলেও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৌশলে মিটিং, দেয়াল লিখন এবং সাংগঠনিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নলডাঙ্গায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাদের প্রকাশ্য কোনো তৎপরতা না থাকলেও সম্প্রতি দেয়াল লিখন, বিচ্ছিন্ন মিটিং, বিভিন্ন কর্মশালায় নীরব উপস্থিতি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ সামনে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাঁশিলা মাদ্রাসা ও হাইস্কুল, পাটুল-নলডাঙ্গা সড়ক, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রিজসহ উপজেলার বিভিন্ন স্থাপনার দেয়ালে লাল ও কালো রঙে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ৮ থেকে ১৫ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে মাধনগর, খাজুরা, বাঁশিলা, নলডাঙ্গা রেলস্টেশন, শীতলাই, চৈউখালি, পশ্চিম সোনাপাতিল, পাঙ্গাল ব্রিজসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপন তৎপরতা চালাচ্ছে। তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নির্দেশনা দিয়ে নাশকতার পরিকল্পনা করছে বলেও দাবি করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, “আমরা মূলত পারিবারিক ও সামাজিক আলোচনায় বসি। রাজনীতি নিয়ে অনেকেই জানতে চায়। তবে অনেকে ধীরে ধীরে সামনে আসছে—এটা অস্বীকার করার কিছু নেই।”
এদিকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন একাধিকবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে বিএনপি নেতারা দ্রুত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
স্থানীয় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা নাটোর শহরসহ বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দিয়ে নলডাঙ্গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. এরশাদ আলী বলেন, “নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফরমাজুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করতে নিয়মিত কেন্দ্র পরিদর্শনসহ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন