ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নীলফামারী-১সহ জমিয়তকে চার আসন ছাড়ল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে নীলফামারী-১ আসনসহ চারটি সংসদীয় আসন জমিয়তকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের এই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি মহাসচিব জানান, জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নীলফামারী-১সহ জমিয়তকে চার আসন ছাড়ল বিএনপি

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে নীলফামারী-১ আসনসহ চারটি সংসদীয় আসন জমিয়তকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের এই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি মহাসচিব জানান, জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত