বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত ‘থানা রিপোর্ট পাশ বৈঠক–২০২৫’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট থানাসমূহের বছরব্যাপী সাংগঠনিক কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করা হয়।
রিপোর্ট পর্যালোচনায় দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, পরিকল্পনা বাস্তবায়ন এবং নিয়মিত কার্যক্রমের ভিত্তিতে থানা শাখাগুলোর কাজ মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে মোকামতলা আদর্শ থানা শাখা সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করে।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে মোকামতলা আদর্শ থানা শাখাকে একটি কম্পিউটার উপহার প্রদান করা হয়। উপহার গ্রহণ করেন মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিম ও সেক্রেটারি আব্দুল্লাহ।
বৈঠকে বগুড়া পশ্চিম শাখার দায়িত্বশীলরা আগামী দিনে সংঠনের কার্যক্রম আরও গতিশীল, পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরসহ বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন