বিএডিসির উদ্ভাবিত হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের উচ্চ ফলন কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এ জাতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে বগুড়া বিএডিসির উপপরিচালক (বীউ) দপ্তরের আওতাধীন গোবিন্দগঞ্জ-১ ব্লকের কালুপুকুর, ঘোড়াঘাট এলাকায় ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাব্বের হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস), বিএডিসি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীবি) জনাব মোঃ সেলিম হায়দার, যুগ্মপরিচালক (পাটবীজ) ড. মোঃ সুলতানুল আলম, যুগ্মপরিচালক (কঃগ্রোঃ) কৃষিবিদ উৎপল কুমার সাহা, যুগ্মপরিচালক (সার) মোঃ মহিবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জল কুমার নাথ এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ভুট্টা চাষী, চুক্তিবদ্ধ কৃষক এবং বিএডিসির বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে উপস্থিত কর্মকর্তারা সরেজমিনে ভুট্টা ক্ষেত পরিদর্শন করেন এবং দৈবচয়ন পদ্ধতিতে একাধিক স্থানে ফসল কর্তন করে ফলন যাচাই করেন। মোচা ছাড়িয়ে ওজনের ভিত্তিতে প্রতি বিঘায় প্রায় ৬৩ মন ফলন পাওয়া যায়, যা ১৪ শতাংশ আর্দ্রতায় নির্ণীত। এ ফলনে কৃষকদের মাঝে ব্যাপক সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
বিএডিসির চুক্তিবদ্ধ চাষী মোহাম্মদ আব্দুল হামিদ জানান, “এবার এই জাতের ভুট্টা চাষ করে খুব ভালো ফলন পেয়েছি। ফলন ও দানার মান দুটোই সন্তোষজনক হওয়ায় আমি অত্যন্ত খুশি।”
আরেক চাষী মোহাম্মদ বদরুল আলম বুলু বলেন, “বি-৩৩৫৫ বিএডিসির একটি সম্ভাবনাময় হাইব্রিড ভুট্টা বীজ। আমি মনে করি, আগামীতে এই জাতটি কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ইনশাল্লাহ।”
স্থানীয় কৃষকদের মতে, তুলনামূলক ভালো ফলন, রোগ সহনশীলতা এবং বাজার চাহিদা থাকায় এ জাতের ভুট্টা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে চাষ হবে।
সমাপনী বক্তব্যে বিএডিসির ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, কৃষক ও ডিলারদের চাহিদা অনুযায়ী সময়মতো হাইব্রিড ভুট্টা বীজ সরবরাহ নিশ্চিত করা হবে।
শেষে সফল আয়োজনের জন্য উপপরিচালক (বীজ উৎপাদন), বগুড়া এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন