ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

বিদায় ও আগমনের উচ্ছ্বাসে মুখর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ

সিরাজগঞ্জের এনায়েপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়–এর আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং বাংলাদেশ বার কাউন্সিলে উত্তীর্ণ ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে বার কাউন্সিলের তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন ৪র্থ ব্যাচের মোছা. কোহিনুর খাতুন, ৮ম ব্যাচের মোছা. আগমনি খাতুন, ৯ম ব্যাচের নিয়াজ মুর্শেদ ইমন, তানজিন ইসলাম ও মুক্তাদির হোসাইন মামুন, ১০ম ব্যাচের মো. হাসিন আকলুক হিমেল, ১১তম ব্যাচের মো. সোহাগ রানা, মোছা. আয়েশা খাতুন ও সৈয়দ মেনহাজুল বারী লেমন, ১২তম ব্যাচের মো. আবু রায়হান শেখ, ১৩তম ব্যাচের মিথিলা ফারজানা ও সুলতানা খাতুন এবং ১৪তম ব্যাচের মো. সুমন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আইন পেশা নিয়ে নিজেদের স্বপ্ন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মোছা. আঞ্জুমান বলেন, আইন বিষয়ে পড়াশোনা করলে মানুষ দেশের আইন ও নিজের অধিকার সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার ও অধিকার আদায়ে সচেতন হন।

আইন বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আসিবুর রহমান বলেন, দেশের আইন সম্পর্কে মানুষের জানার জন্য হলেও এ বিষয়ে পড়াশোনা করা উচিৎ। আর আজকে যেসব বড় ভাই ও বোনেরা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় আইন পেশায় রয়েছেন তাতে আমাদের নিজেদের কাছে ভালো লাগে।

বিদায়ী শিক্ষার্থী তারেক খান বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্যই আমি আইন পেশায় এসেছি। আমার কাছে আইন পেশা সম্মানজনক ও দায়িত্বপূর্ণ একটি পেশা।

অনুষ্ঠানে উপস্থিত অ্যাডভোকেট সোহেল খান বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আইন পেশায় আগ্রহী হওয়ায় তিনি আনন্দিত। তিনি চান, আরও বেশি তরুণ আইন বিষয়ে পড়াশোনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখুক।

বিশ্ববিদ্যালয়ের লেকচারার রেজাউল হক বলেন, আইন পেশা একটি মহৎ ও সম্মানজনক পেশা। এ পেশার মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা চাই, এখান থেকে সনদ নিয়ে যাঁরা বের হচ্ছেন তাঁরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিদায় ও আগমনের উচ্ছ্বাসে মুখর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত