সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহিপুরের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। শোক কর্মসূচির অংশ হিসেবে মহিপুর থানা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
সকাল থেকে শুরু হওয়া কোরআন তেলাওয়াত শেষে দুপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
শোক সভায় মহিপুর থানা বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আপসহীন এক নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকসুলভ নেতৃত্বকে হারিয়েছে। বক্তারা বলেন, তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
সভায় থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শোককে শক্তিতে রূপান্তর করে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন