সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় জুয়ার কার্যক্রমে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অধিনায়কের নির্দেশনায় র্যাব-১২ সদর কোম্পানির একটি দল বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালায়। অভিযানে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদাচাকী গ্রামের মো. মেনাজুল ইসলাম (২৪), মো. বনি আমিন (২০) ও মো. নিশাত রেজা (২৭)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল লেনদেনের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। জুয়ার সাইটে অর্থ সরবরাহের জন্য তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতেন বলেও জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বেলকুচি থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন