ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বেড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ

পাবনার বেড়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ‘এয়ার ফ্লো’ ড্রায়ার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। (২৩ মে) শনিবার বেড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন বেড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবির। কৃষি কর্মকর্তা নুসরাত কবির জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এলাকার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফসল সংগ্রহ-উত্তর ক্ষতি কমাতে এই এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে আরও সমৃদ্ধি আসবে। তিনি আরও বলেন এই মৌসুমে ৫০ জনের মাঝে এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, সুধীজন এবং সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বেড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পাবনার বেড়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ‘এয়ার ফ্লো’ ড্রায়ার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। (২৩ মে) শনিবার বেড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন বেড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবির। কৃষি কর্মকর্তা নুসরাত কবির জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এলাকার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফসল সংগ্রহ-উত্তর ক্ষতি কমাতে এই এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে আরও সমৃদ্ধি আসবে। তিনি আরও বলেন এই মৌসুমে ৫০ জনের মাঝে এয়ার ফ্লো ড্রায়ার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, সুধীজন এবং সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত