ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত
বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার

 (১৯ মে) সকালে বেড়া উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় সেবা গ্রহীতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান , বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আ. সালাম মোল্লা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার

 (১৯ মে) সকালে বেড়া উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় সেবা গ্রহীতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান , বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আ. সালাম মোল্লা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত