চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিপি ইব্রাহিম রনি। উপজেলা ছাত্রশিবির সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, মসজিদ মিশন একাডেমীর জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি আবু বকর সিদ্দিক।
এ সময় জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি ও তথ্য সম্পাদক ইকবাল আহমেদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পাবনার ‘অনির্বাণ শিল্পী গোষ্ঠী’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন