ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ভোলায় ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছয় লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

 রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব আয়োজন করা হয়নি। তবে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এসব শিক্ষার্থীর জন্য সরকারিভাবে মোট ৫০ লাখ ২৪ হাজার ১৫৩ কপি পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয় ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮ কপি বই। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ রয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫ কপি পাঠ্যবই। তবে চাহিদা অনুযায়ী মাধ্যমিক স্তরের সব বই এখনো বিদ্যালয়গুলোতে পৌঁছায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ শ্রেণির পাঠ্যবই গ্রহণ করে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ভোলায় ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত