শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার মো. আব্দুল আওয়ালের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়। এর আগে একই দাবিতে মাধনগরবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইয়ার আলী, রেজাউল ইসলাম, তাহমিদুর রহমান শৌমিক, সৈকত হোসেন, মাসুদ রানা প্রামাণিক, দুলাল হোসেন, মুনজু প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্মারকলিপি সূত্রে জানা যায়, প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ যাত্রীসেবার মান একেবারেই সন্তোষজনক নয়। বর্তমানে আন্তঃনগর ট্রেনের মধ্যে মাত্র তিনটি (কুড়িগ্রাম, বাংলাবান্ধা ও তিতুমীর এক্সপ্রেস) ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। তারা বরেন্দ্র, রূপসা, বুড়িমারী, একতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান।
তাদের মতে, এসব ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হলে পুঠিয়া, তাহেরপুর, বাগমারা, সিংড়া ও আশপাশের উপজেলার লাখো মানুষ মাধনগর থেকে ট্রেনযোগে যাতায়াত করতে পারবে এবং সরকারের রাজস্বও বহুগুণে বৃদ্ধি পাবে।
এছাড়া তারা বিল্ডিং নির্মাণ, নতুন যাত্রীছাউনি, ওয়েটিং রুম, যাত্রীদের জন্য টয়লেট, প্ল্যাটফর্ম সংস্কার এবং নতুন প্ল্যাটফর্ম নির্মাণেরও দাবি জানান।
স্মারকলিপি গ্রহণ করে স্টেশনমাস্টার মো. আব্দুল আওয়াল বলেন, “যাত্রীসেবা উন্নয়ন ও ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি।”
এসময় মাধনগর রেলওয়ে স্টেশনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন