ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক

মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৯মে) রাত ৯ টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

‎আটক হওয়া দুই নারী হলেন,এলাকার সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুইজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা জানতে পারেন, চক সাবাই গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে।

‎অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎মান্দা থানা পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত