ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

মেরামতের দুই মাসেই ফের বেহাল দশা চৌহালীর গুরুত্বপূর্ণ সড়ক

চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের মাত্র দুই মাসের মধ্যেই আবার বেহাল দশায় পৌঁছেছে। অবৈধভাবে চলাচলকারী মাটি ও বালুবাহী ট্রলির দাপটে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে নিচের খোয়া বের হয়ে পড়েছে।

জানা গেছে, প্রায় দেড় যুগ আগে নির্মিত সড়কটি সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশাবাদী ছিলেন এলাকাবাসী। তবে মেরামতের অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভারী অবৈধ ট্রলি চলাচলের কারণে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় মাটি ও বালুবাহী ট্রলির চলাচল বেড়ে যাওয়ায় সড়কের ক্ষতি দ্রুত বাড়ছে। ফলে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

পথচারী ও যানবাহন চালকরা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচলের সময় হঠাৎ চাকা দেবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সরকারি অর্থে মেরামত করা সড়কটি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেরামতের দুই মাসেই ফের বেহাল দশা চৌহালীর গুরুত্বপূর্ণ সড়ক

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের মাত্র দুই মাসের মধ্যেই আবার বেহাল দশায় পৌঁছেছে। অবৈধভাবে চলাচলকারী মাটি ও বালুবাহী ট্রলির দাপটে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে নিচের খোয়া বের হয়ে পড়েছে।

জানা গেছে, প্রায় দেড় যুগ আগে নির্মিত সড়কটি সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশাবাদী ছিলেন এলাকাবাসী। তবে মেরামতের অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভারী অবৈধ ট্রলি চলাচলের কারণে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় মাটি ও বালুবাহী ট্রলির চলাচল বেড়ে যাওয়ায় সড়কের ক্ষতি দ্রুত বাড়ছে। ফলে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

পথচারী ও যানবাহন চালকরা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচলের সময় হঠাৎ চাকা দেবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সরকারি অর্থে মেরামত করা সড়কটি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত