ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

মোকামতলায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের

বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে নবগঠিত মোকামতলা উপজেলার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন(৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন(৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সুমন ও ইয়াছিন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে গুরুতর আহত সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "নিহত দুজনের গলা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোকামতলায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে নবগঠিত মোকামতলা উপজেলার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন(৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন(৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সুমন ও ইয়াছিন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে গুরুতর আহত সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "নিহত দুজনের গলা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত