ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রোটারি বেতাগীতে কুইজ প্রতিযোগিতা আয়োজন

রোটারি বেতাগীতে কুইজ প্রতিযোগিতা আয়োজন

রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ‘কুইজ প্রতিযোগিতা–২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিন। তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের বিকাশ, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগের কথা জানান। তাঁর বক্তব্যে অভিভাবকদের মাঝে আস্থা তৈরি হয় এবং অনেকেই সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করানোর আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন আহ্বায়ক আব্দুল আজিজ এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন সহকারী শিক্ষক পিয়ারুল হক। বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষণীয় ও প্রাণবন্ত এক আয়োজনে।

আলোচনা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, তথ্যপ্রযুক্তি জ্ঞান এবং নৈতিক মূল্যবোধ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বেতাগী ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মো. আরাফ (মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়); দ্বিতীয় স্থান সাইমন ইসলাম (পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়); এবং তৃতীয় স্থান অধিকার করে রাফারিয়া তৈয়ব কাইফা (ঢেমিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রোটারি বেতাগীতে কুইজ প্রতিযোগিতা আয়োজন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত