ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির বান্দরবান প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, আমার দেশ পত্রিকার মো. সেলিম, দৈনিক বাংলাদেশের আলোর নুরুল আমিন, দৈনিক জনতার জমিনের আমির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরার আলমগীর হোসেন, দৈনিক দেশের কাগজের মোহাম্মদ ইয়াছিন, দৈনিক ভোরের চেতনার নাজিম উদ্দিন, দৈনিক আলোকিত সকালের কাউছার আলম, দৈনিক জাগো সংবাদের মো. রাশেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের সন্ধান এবং জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে কেক কেটে পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির বান্দরবান প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, আমার দেশ পত্রিকার মো. সেলিম, দৈনিক বাংলাদেশের আলোর নুরুল আমিন, দৈনিক জনতার জমিনের আমির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরার আলমগীর হোসেন, দৈনিক দেশের কাগজের মোহাম্মদ ইয়াছিন, দৈনিক ভোরের চেতনার নাজিম উদ্দিন, দৈনিক আলোকিত সকালের কাউছার আলম, দৈনিক জাগো সংবাদের মো. রাশেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের সন্ধান এবং জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে কেক কেটে পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত