ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

শাজাহানপুরে মা–ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে হৃদয়বিদারক এক ঘটনায় এক নারী ও তাঁর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ওই তিনজনের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন—৪ বছরের শিশু সাইফ, ২ বছরের শিশু সাইফা এবং তাদের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বহু ডাকাডাকির পরও ঘর থেকে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাঁরা দরজা ভেঙে প্রবেশ করেন। এসময় ঘরের ভেতর গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাঁদের হত্যা করেছে—তদন্তেই বিষয়টি স্পষ্ট হবে।”

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শাজাহানপুরে মা–ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার শাজাহানপুরে হৃদয়বিদারক এক ঘটনায় এক নারী ও তাঁর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ওই তিনজনের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন—৪ বছরের শিশু সাইফ, ২ বছরের শিশু সাইফা এবং তাদের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বহু ডাকাডাকির পরও ঘর থেকে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাঁরা দরজা ভেঙে প্রবেশ করেন। এসময় ঘরের ভেতর গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাঁদের হত্যা করেছে—তদন্তেই বিষয়টি স্পষ্ট হবে।”

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত