সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মেরাজ উদ্দিনের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মেরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও দুই বোনকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেরাজ ওই এলাকার চা বিক্রেতা মো. আবুল কাশেমের ছেলে। নিহত সুমি খাতুন উপজেলার নড়িনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে মেরাজ উদ্দিন ও সুমি খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, মেরাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ ও মো. রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
নিহতের মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মেরাজ তার মেয়ের ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। এসব নির্যাতনে মেরাজের মা-ও সহযোগিতা করতেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “সকালে মেয়ের অসুস্থতার খবর পেয়ে এসে দেখি তার নিথর দেহ পড়ে আছে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মেরাজ হাসপাতালে নেওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। এ সময় হত্যার আলামত নষ্ট করতে বাড়ির বিভিন্ন স্থানের রক্ত পরিষ্কার করা হয়।”
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামী মেরাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও দুই বোনকেও গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন