সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ঘাসক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় কৃষিশ্রমিকরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২-৩ দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ওসি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করবে। তাদের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন